প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে সেটি স্পষ্ট করেনি তারা।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আর যেখানে গোলাগুলি হয়েছে, সেখান থেকে হোয়াইট হাউজ হাঁটার দূরত্বে অবস্থিত।
পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার বলেছেন, গুলি ছোড়া ব্যক্তিকে এখনো ধরা হয়নি এবং কোথায় গোলাগুলি হয়েছে সেই স্থানও স্পষ্ট নয়।
তবে এপি লোগান সার্কেল নামে একটি জায়গার কথা উল্লেখ করেছে। যা হোয়াইট হাউজ থেকে এক মাইল উত্তরে অবস্থিত।
পুলিশ সেখানকার ১৫নং সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। ওই জায়গার মধ্যে একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি চার্চ এবং বসতবাড়ি রয়েছে। এর কাছে একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ব্লকটির বেশিরভাগ অংশ পুলিশ ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশের সদস্যরা যাওয়ার সময় ওই এলাকার বিভিন্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়।
গত বছর লোগান সার্কেল নামে ওই এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুস্কৃতিকারী তরুণ। অপরাধপ্রবণতা কমাতে এরপর ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন। যারা এখানো সেখানে আছেন।
সূত্র: এপি
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।